গভীর রাতে দেশে ফিরলেন সাকিব

গভীর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার(২২ মার্চ) দিবাগত রাত ২টার পর হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা দায়িত্বে থাকা ওয়াসিম খান।

তিনি জানান, সাকিব একাই ফিরেছেন। পরিবারের কাউকে সঙ্গে আনেননি।

প্রসঙ্গত, দ্বিতীয় ওয়ানডে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল যখন নিউজিল্যান্ডে তখন সাকিব ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। রোববার(২১ মার্চ) একটি লাইভ অনুষ্ঠানে বিসিবি ও আকরাম খানকে নিয়ে করা সাকিবের বেশ কয়েকটি মন্তব্যের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবের খেলাও এখন অনিশ্চিত প্রায়!

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর