বরগুনার তালতলীতে পুকুর সেচে মিলেছে বড় আকৃতির একটি ইলিশ মাছ। মাছটির ওজন প্রায় ২ কেজি বলে জানান পুকুরের মালিক কাউসার হাওলাদার। আর পুকুরে ইলিশ ধরা পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে তাজা ইলিশ দেখতে ভিড় জমান স্থানীয়রা। সোমবার (২২ মার্চ) উপজেলার বরবগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে কাউসার হাওলাদার এর পুকুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কাউসার হাওলাদার জানান, চৈত্র মাস এসে গেছে এখন প্রায় সকল খাল-বিল সবকিছুই শুকিয়ে গেছে আমার ঐ পুকুরটির শুকিয়ে গিয়েছিল। সেচ দেওয়ার পরে জাল দিয়ে মাছ ধরার সময় ধরা পড়ে ইলিশ মাছটি।
তিনি ধারণা করেন বর্ষা মৌসুমে যখন খাল-বিল সবকিছুই তলিয়ে যায় তখন তার পুকুরটিও তলিয়ে গিয়েছিল। তার পুকুর থেকে অনেক মাছ বেরিয়ে গেলেও মনে হয় এই ইলিশ মাছটি তখন নোনা পানির সাথে এই পুকুরে আটকা পড়ে।
খবর পেয়ে কয়েকজন স্থানীয়রা তাজা ইলিশ দেখতে যায় তারা বলে, কখনো তাজা ইলিশ মাছ দেখা হয়নি, অামরা শুনলাম পুকুরে ইলিশ ধরা পরছে তাই দেখতে এলাম, দেখে অনেক ভালো লাগছে।
এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম তিনি জানান, ইলিশ মাছ পুকুরে অনেক দিন বাঁচে, ইলিশের যখন ডিম পাড়ার সময় হয় ছোট অবস্থায় নদীতে চলে আসে। সেখান থেকে খাল-বিলে অন্তত ছয় মাস তারা থাকে। সেখান থেকে হয়তো ওই পুকুরে মাছটি আটকা পড়ে।
এর আগে গত শুক্রবার (২০ মার্চ) ভোলার চরফ্যাসনে একটি পুকুর থেকে ৮টি বেশ বড় আকারের ইলিশ ধরা হয়।
মেহেদী হাসান/বার্তাবাজার/এসজে