জয়পুরহাটে ইয়াবাসহ গ্রেফতার ১

জয়পুরহাট জেলা শহরের আমতলী এলাকা থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা পুলিশের ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্ব চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে শহরের আমতলী এলাকার নুরুল ইসলামের বসত বাড়িতে কয়জন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।

এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। বিশেষ এ অভিযান পরিচালনা করেন জেলার ডিবি পুলিশের এসআই মোশাররফ হোসেন এবং তার সঙ্গীয় অফিসার ফোর্স।

গ্রেফতারকৃত ব্যাক্তি শহরের পাঁচুরচক মন্ডলপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মহসিন আলী বাবু (৩৮)।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর