রোহিঙ্গা ক্যাম্পের আগুন: নিহত ৫, গৃহহীন ৯ হাজার পরিবার

কক্সবাজারের উখিয়ায় বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ শিশুসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৯ হাজার রোহিঙ্গা বসতি ও শতাধিক স্থানীয় বসতি।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটলিয়নের অধিনায়ক মো. আতিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ ৫ জন নিহতের খবর পেয়েছি। তবে আমি এখনও মৃতদেহগুলো দেখিনি।

এ বিষয়ে উখিয়ার ইউএনও আহমদ নিজাম উদ্দিন জানান, রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত ৯ হাজার রোহিঙ্গা পরিবারের বসতি পুড়ে গেছে। একইভাবে শতাধিক বাংলাদেশি পরিবারের বসতবাড়িও পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি বিরামহীন কাজ করছে।

উল্লেখ্য, সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮ ও ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে ৯ হাজারেও বেশি রোহিঙ্গাদের ঝুঁপড়ি ঘর। এছাড়াও পুড়ে গেছে দেশি-বিদেশি বিভিন্ন এনজিও অফিস ও পুলিশ ব্যারাক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর