গুলি করার ভিডিও ফেসবুকে দিলেন না’গঞ্জের কিশোর

ফেসবুকের স্টোরিতে নিজহাতে রিভলবার দিয়ে গুলি করার একটি ভিডিও আপলোড করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার এক কিশোর। ফারহান আহমেদ রাহুল নামের ওই কিশোর ভিডিওর ক্যাপশানে লিখেছেন, ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’।

তার এই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যায়, অত্যাধুনিক রিভলবারে ম্যাগজিন প্রবেশ করে অস্ত্রটি লোড করেন। এরপর পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন সেই কিশোর।তার ফাঁকা গুলি ছোঁড়ার এই ভিডিও নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

ভিডিওটি আপলোডকারী কিশোরের ফেসবুক আইডি পর্যবেক্ষনে দেখা যায়, আইডির নাম ফারহান আহমেদ রাহুল। ঠিকানা দেয়া হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।

ফেসবুক বায়োতে দেখা যায়, তিনি ফতুল্লা পাইলট স্কুলের সাবেক ছাত্র ও বর্তমানে শহরের নারায়ণগঞ্জ কলেজে অধ্যয়নরত। তবে এটি তার প্রকৃত নাম-পরিচয় কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফেসবুক প্রোফাইলে তার ছবি থাকলেও স্টোরিতে শেয়ার করা ভিডিওতো শুধুমাত্র গুলি করার দৃশ্যটি দেখা যাচ্ছে। চলমান ভিডিও ওপর লেখা ছিল ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’। ভিডিওটি আপলোড করা হয়েছে ২২ মার্চ ভোরে ৫টা থেকে ৬ টার মধ্যে।

এদিকে ভিডিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে নারায়গঞ্জে কিশোর গ্যাং নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এ পর্যন্ত কিশোর গ্যাংয়ের হাতে বহু হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সংশ্লিষ্টরা কিশোর গ্যাং দমনে তেমন কোন পদক্ষেপ নিতে পারেনি। গুলি করা অস্ত্রটি বৈধ না অবৈধ তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর