জামালপুরে অপহরনের ২৮ দিন পর দিকপাইত বামুনজী বিল থেকে এক মাদ্রাসা ছাত্রের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, সদর উপজেলার হবদেশ গ্রামের মো: জাহান উদ্দিনের ছেলে হাবিবুর স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীতে লেখাপড়া করতো। গত ২২ ফেব্রুয়ারি বিকালে হাবিবুর অপহৃত হয়।
নিহতের পরিবারের অভিযোগ, পুর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী ময়নাল হক হাবিবুরকে অপহরণের পর হত্যা করে মরদেহ বামুনজী বিলে ফেলে দেয়।
নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ মিয়া বলেন, সদর উপজেলার হবদেশ গ্রামের মো: জাহান উদ্দিনের ছেলে হাবিবুর ২৮ দিন আগে নিখোঁজ আগে হয়। এ ঘটনায় তার পরিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। আজ বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে বামুনজী বিলে মস্তক বিহীন দেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিহতের পরিবার এসে মরদেহটি সনাক্ত করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
আলমগীর হোসেন/বার্তাবাজার/এসজে