একদিনে করোনার টিকা নিলেন আরও ৭১ হাজার জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৭০ হাজার ৯৩৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ২১১ জন এবং মহিলা ৩০ হাজার ৭২২ জন।

সোমবার (২২ মার্চ) রাতে তথ্য অধিদপ্তর থেকে পাঠানো হ্যান্ড আউটের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৪৯ লাখ ১১ হাজার ৯০২ জন। এদের মধ্যে পুরুষ ৩০ লাখ ৮০ হাজার ৭৩৩ জন এবং মহিলা ১৮ লাখ ৩১ হাজার ১৬৯ জন।

উল্লেখ্য, ২২ মার্চ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৬২ লাখ ৮২ হাজার ৮৮৪ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর