ভাস্কর্যে হামলা: যুবলীগ নেতাসহ ৩ জন রিমান্ডে

কুষ্টিয়ার কুমারখালীতে বহুল আলোচিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীন এর ভাস্কর্য ভাঙার ঘটনায় আটককৃত তিনজনকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার (২২ মার্চ) তাদেরকে কুমারখালী থানায় তিন দিনের রিমান্ডে নেয়া হয়।

আসামী তিনজন হলেন- উপজেলার কয়া ইউনিয়নের মো. মহিরুদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), মো. নাজিমুদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০) ও মো. শাহাবুদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০)।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান জানান, বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সাথে সম্পৃক্ত তিনজনকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে।

তিনি আরো জানান, আটকের পর ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়। কিন্তু আসামীপক্ষ জেলা দায়রা জর্জে রিভিশন করলে রিমান্ড বহাল রাখেন পরবর্তীতে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে ৭২ ঘন্টার রিমান্ড বহাল রেখেছেন।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ২০২০ দিনগত রাত সাড়ে বারোটার দিকে কুমারখালী উপজেলার কয়া গ্রামে অবস্থিত কয়া মহাবিদ্যালয়ের সামনে বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত।

কুষ্টিয়া সদর ও কুমারখালী থানার পুলিশ যৌথভাবে ২ দিন পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল হককে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় জড়িত অপর দুই জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে সকাল ৬ টার দিকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামীদের চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের নিকট হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান আদালতের নিকট ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর