সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় তালা উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে সাতক্ষীরা সদর উপজেলা দল ফাইনালে উঠেছে।
সোমবার (২২ মার্চ) বিকাল ৪ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল ম্যাচ সদর উপজেলা বনাম তালা উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে কোনো পক্ষ গোল না দিতে পারলেও, দ্বিতীয়ার্ধে সদর উপজেলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় তালা উপজেলা। পরবর্তীতে কয়েক মিনিটের মধ্যে পর পর দুটি গোল দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে সাতক্ষীরা সদর উপজেলা দল। এর সুবাদে সদর উপজেলা দল ২-১ গোলে তালা উপজেলা দলকে হারিয়ে ফাইনালে উঠেছে।
সম্পূর্ণ খেলাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানজিল্লুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের কমকর্তারা উপস্থিত থেকে উপভোগ করেন।
আগামী কাল সাতক্ষীরা স্টেডিয়ামে বিকাল ৩.৩০ মিনিটে ২য় সেমিফাইনাল খেলা দেবহাটা উপজেলা বনাম শ্যামনগর উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
মীর খায়রুল ইসলাম/বার্তাবাজার/এসজে