বিসিবির টাকায় বিদেশ যেতে মুখিয়ে থাকে বিসিবি কর্মকর্তারা: মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটের উজ্বল নক্ষত্র মাশরাফি বিন মুর্তজা বলেন, চার বছর অন্তর অন্তর বিশ্বকাপে তারকা ক্রিকেটাররা মুখিয়ে থাকে আত্মপ্রকাশের জন্য কিন্তু তার চেয়ে বেশি মুখিয়ে থাকে বিসিবি কর্মকর্তারা বিসিবির টাকায় বিদেশ সফরের জন্য। যারা নিজের পয়সায় আদৌ কখনও বিদেশ সফর করেন না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিদের এসব কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে চায়ের আড্ডায় অংশ নিয়ে মাশরাফি বলেছেন, আজকে যারা ক্রিকেট নিয়ে এত বেশি কথা বলছেন ওনাদের অবদানগুলো আমি যদি তুলে ধরি, সেটি তো খারাপ হয়ে যাবে। একটা বিশ্বকাপে ৫০ জন বিদেশ সফরে যাচ্ছেন। এসব বললে তো আপনারা মাশরাফির চৌদ্দগুষ্টি উদ্ধার করবেন। তাদের কেউ কী নিজের টাকায় কখনও বিদেশ সফর করেছেন? আপনারা তাদের কাছেই একটু শোনেন!

শনিবার দেশের একটি অনলাইন পোর্টালের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন সাকিব আল হাসানও।

সাকিব বলেছেন, আমাদের এইচপি শেষ চার-পাঁচ বছরে কয়টা খেলোয়াড় তৈরি করেছে, আমি জানি না। ক্রিকেট বোর্ডে এখন অনেকেই আছেন, তারা এক সময় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। তারা আসলে (বোর্ডে) কী নিয়ে কাজ করছেন, আমি জানি না।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর