হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২২ মার্চ) রাত ৭ টা ৩৫ মিনিটে রাজধানীর উত্তরায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আল্লামা নোমান ফয়জীর ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ।
তিনি বলেন, গুরুতর অসুস্থতাবোধ করায় আল্লামা নোমান ফয়জীকে রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎধীন ছিলেন তিনি।
আল্লামা নোমান ফয়জী চট্টগ্রামের মেখল মাদ্রাসার পরিচালকের পাশাপাশি হাটহাজারী মাদ্রাসারও শুরা সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের মুফতিয়ে আজমখ্যাত মুফতি ফয়জুল্লাহর নাতী।
বার্তাবাজার/এসজে