সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হেফাজতের নারকীয় হামলার প্রতিবাদে বাংলাদেশ মহিলারপরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়ে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, লায়লী নাহার, এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুস সামাদ মিয়া, উপজেলা শাখা সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, মহিলা পরিষদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফারহানা মিলি,আন্দোলন সম্পাদক সাহেরা খাতুন, সাংস্কৃতিক কর্মী শাহাদত ফকীর,স্বপন কুমার প্রমূখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সব ধর্ম ও বর্ণের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।তাই এখানে সব ধর্ম বা বর্ণের মানুষের বাস করার অধিকার আছে।আর তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে সুনামগঞ্জে শাল্লায় হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর