ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ মো. আরজু শেখ (২১) নামে এক মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক হয়েছে।
আজ সোমবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঝিবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আরজু উপজেলার আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামের মো. আকিদুল শেখের ছেলে ।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল মাঝিবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরজু শেখকে আটক করে। এসময় তার নিকট থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে