চরফ্যাসনে স্বাস্থবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভোলার চরফ্যাসন উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না করায় পথচারীসহ ১১জনকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ মার্চ) বিকালে উপজেলার চরফ্যাসন সদরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ জরিমানা করেন।

উপজেলা সহকারী (ভূমি) কমিশনার রিপন বিশ্বাস জানান, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ১১জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরিফ হোসেন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর