জয়পুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ঘরবাড়ি ভূস্মীভূত

জয়পুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, গরু, ছাগল সহ সব পুড়ে ভূস্মীভূত হয়ে গিয়েছে। সোমবার (২২ মার্চ) বিকেলে পৌর এলাকার হাতিল হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলেই যাওয়ার আগেই সব পুড়ে গেছে। তারপরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, জয়পুরহাট শহরের হাতিল হাজীপাড়া মাবুদের বাড়িতে দুপুরে রান্নার পর বাড়ির লোকজন বাহিরে কাজ করতে যায়। তারপরে চুলার পাশে পাটকাঠিতে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে যায়। আগুন লাগা দেখে মাবুদের ছেলে শামিম আশাপাশের সবাইকে চিৎকার করে ডাকাডাকি করলে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৬টি পরিবারের বেড়া ও টিনের ছাপড়াবাড়ির সব কিছু পুড়ে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে স্থানীয় পৌর মেয়র ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন।

জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ব্যক্তগতভাবে ক্ষতিগ্রস্থদের প্রাথমিক ভাবে থাকা, খাওয়ার সুব্যবস্থা করছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা সহযোগিতা করা হবে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় বলেন, প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা, ৩০ কেজি চাল, ২ বান্ডিল টিন, কম্বল দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তদন্ত করে ক্ষতিগ্রস্থদের ক্ষতির তালিকা করে আরও সহায়তা করা হবে।

মিলন রায়হান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর