এমপির মায়ের নামে প্রকল্প দিয়ে এমপিকে সমালোচনায় ফেললেন পিআইও

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীনদের বাড়ি নির্মাণ প্রকল্পের নাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য‘র মায়ের নামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে গৃহহীনদের পূর্ণবাসন কার্যক্রম প্রকল্পের নাম রাখা হয়েছে স্থানীয় সংসদ সদস্য‘র মায়ের নামে “নুরজাহানপুর রাবেয়া খাতুন পল্লী। আর এ ঘটনায় সর্ব সাধারনের মাঝে আলোচনা-সমালোচনার মুখে ফেলেছেন এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

অভিযোগ রয়েছে নিয়ম অনুযায়ী প্রকল্পের জন্য নির্মাণাধীন গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের নাম থাকার কথা থাকলেও, নবীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর সাথে আলোচনা ছাড়াই নামকরণের কাজটি করেছেন বলে জানান এই কর্মকর্তা মিজানুর রহমান। যদিও এ বিষয়ে সাংসদ অবগত নন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন।

এ বিষয়ে বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত বলেন, পিআইও স্যার এর লোকজন এসে এখানে সাইনবোর্ডটা লাগিয়েছে। যেহেতু আমাদের সাংসদের মায়ের নামে সাইনবোর্ড লাগানো হয়েছে। সে ক্ষেত্রে আমরা তো এই বিষয়ে কিছু বলতে পারিনা।

নবীনগরের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, জানান,থোল্লাকান্দি গ্রামে আমার মায়ের নামে আমার নিজ অর্থায়নে রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল নির্মাণ করেছি সেখানে আমি কেন যাব সরকারি প্রকল্পে আমার মায়ের নাম দিতে নাম দেয়ার বিষয়টি আমি অবগত নয়।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান। উপজেলাতে যতগুলা প্রকল্প রয়েছেন বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। আমি এই হিসাবে আলোচনা ছাড়াই এমপি মহোদয়ের মায়ের নাম দিয়েছি নামকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, নামকরনের বিষয়ে তিনি এবং সংসদ সদস্য কেউ অবগত নন। উপজেলা প্রশাসনকে না জানিয়ে কেন নামকরন করা হলো তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আগামী কালের মধ্যে সাইনবোর্ড সরিয়ে দেয়া হবে বলে তিনি জানান।

মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর