ধামইরহাটে কোভিড ফ্রি রেজিষ্ট্রেশন মেলা

নওগাঁর ধামইরহাটে প্রাণঘাতি কোভিড-১৯ টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করতে জনগণকে টিকা নিতে আরো উৎসাহিত করার লক্ষে বিনামূল্যে কোভিড টিকা রেজিষ্ট্রেশন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) দিনব্যাপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় এ মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রোগ্রাম অফিসার মো.আনোয়ার হোসেন প্রমুখ।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর