ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালাম বইসহ নিকাহ রেজিস্টার আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালাম বইসহ মোঃ মোসাদ্দেক নামে এক নিকাহ রেজিস্টারকে আটক করা হয়েছে।

সোমবার(২২ মার্চ) দুুপরে শহরের কাউতলী এলাকার একটি হোটেল থেকে আটক করে জেলা কাজী সমিতি।

এ সময় আটককৃত মোসাদ্দেকের কাছ থেকে নিকাহ রেজিস্টারের বালাম বই, যৌথ তালাকের বালাম, স্ত্রী কর্তৃক তালাকের বালামসহ নিকাহ নামার ৪/৫টি ফরম জব্দ করা হয়।

জেলা কাজী সমিতির সভাপতি মোঃ ইয়াহিয়া মাসুদ জানান, জেলা রেজিস্টারের নির্দেশনা অনুযায়ী বাল্য বিবাহ রোধে কাজী কমিতির সদস্যরা নিয়মিত বিষয়টি পর্যবেক্ষণ করে আসছিল। দুপুরে কাউতলী এলাকার একটি হোটেলে বিয়ে রেজিস্ট্রি করতে গেলে অবৈধ বালাম বই ও ফরমসহ তাকে হাতে নাতে ধরে জেলা রেজিস্টার কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জেলা রেজিস্টার সরকার লুৎফুর রহমান জানান, অবৈধ বালাম বই ও ফরম রাখার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর