দুই ঘন্টা ব্যাপী ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের প্রাণপণ চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে মতিঝিলের বক চত্বরে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি) ভবনের সাততলায় লাগা আগুন।
সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার অইর আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। সেখান থেকে একে একে ১৩টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানান, মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পেয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
বার্তাবাজার/এসজে