বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গন এখন উত্তাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনায় নাম লেখান সাকিব।
সাকিবের সেই মন্তব্য নিয়ে যখন আলোচনা-সমালোচনা হচ্ছে ঠিক সেসময় মুখ খুলেছেন বাংলাদেশ দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলে জায়গা না পাওয়া নিয়ে, পিছনে পিছনে কথা বলা মানুষদের দিকে আঙুল তুলেছেন ম্যাশ।
গত বছর অধিনায়ক হিসেবে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন মাশরাফি। এরপর জাতীয় দলে জায়গা হয়নি তার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে জায়গা পাবেননা বলে শোনা যাচ্ছিল। ঠিক এমনটিই হয়। উইন্ডিজদের বিপক্ষে জায়গা হয়নি তার।
ফিটনেস ইস্যুতে দলে জায়গা পাননি ম্যাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, ডাটাগুলো বের করে দেখেন আমার ফিটনেস টেস্টে ফেল আছে কিনা। আমাকে বাদ দেয়ার সময় আমার সাথে কোনো আলোচনাই করা হয়নি। অথচ বিসিবি বলছে, আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, যে মানুষগুলো এ নিয়ে কথা বলছে তাদের অবদান কি? এখন যদি আমি তাদের অবদান তুলে ধরি তাহলে তো খারাপ হয়ে যাবে। একটা বিশ্বকাপে ৫০ জন যাচ্ছেন। মাশরাফির চৌদ্দগুষ্টি উদ্ধার করছেন। কিন্তু কেউ কি নিজের টাকায় গেছে নাকি, একটু শোনেন তো।
বার্তাবাজার/নব