মাদ্রাসায় শিশু ধর্ষণের অভিযোগে দারোয়ান আটক

কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার এতিম শিশু ছাত্রীকে ধর্ষণের দায়ে মহিউদ্দীন (৪৪) নামের একই মাদ্রাসার দারোয়ানকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সে কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

রবিবার (২১ মার্চ) রাতে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার (ওসি) তদন্ত বিপুল চন্দ্র দে।

পুলিশ মামলার এজাহারের বরাতে জানা যায়, গত ১৬ মার্চ ভোরে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার এতিমখানার ১০ বছরের এক শিশুকে জোর পূর্বক ধর্ষণ করে মাদ্রাসার দারোয়ান মহিউদ্দীন। এই ঘটনার জের ধরে শিশুটির নানী বাদী হয়ে মহিউদ্দীনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সদর থানা পুলিশ তাকে ওই মাদ্রাসা থেকে আটক পরবর্তী আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর