টঙ্গীতে জি এম পি পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
‘মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কতৃক টঙ্গীতে মাক্স পরিধানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় টঙ্গী স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মাস্ক বিতরণ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্যাহ, উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিস, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার এহসান উল্লাহ, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে পুলিশ কমিশনার বলেন, মানুষের মাঝে স্বাস্থবিধি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে ও আইজিপি মহোদয়ের নির্দেশে আমরা জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাবো। মানুষের অসাবধানতার কারনে করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী হচ্ছে। আক্রান্তের সঙ্গে বাড়ছে সাথে মৃত্যুর সংখ্যাও। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই। এমন পরিস্থিতিতে টঙ্গীতে এ মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হলো।
আরিফ চৌধুরী/বার্তাবাজার/পি