নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকার সাততলা ভবনের আগুন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
সোমবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। সেখান থেকে একে একে ১৩টি ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানান, মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পেয়েছি। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
বার্তাবাজার/এসজে