দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২০ জনে। ৭ জানুয়ারির পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হলো। গতকাল মৃত্যু হয়েছিল ২২ জনের।
এছাড়াও নতুন করে আরও ২ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা গত বছরের ২০ আগস্টের পর সর্বোচ্চ। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ২ হাজার ১৭২।
সোমবার (২২ মার্চ) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব