বশেফমুবিপ্রবিতে বঙ্গবন্ধু থেকে বিশ্বনেতা শীর্ষক সেমিনার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা দশদিন ব্যাপী সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলার মধ্য দিয়ে পালিত হচ্ছে।

এর ধারাবাহিকতায় সোমবার (২২ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত এক সেমিনারে ‘শেখ মুজিবুর রহমানঃ বঙ্গবন্ধু থেকে বিশ্বনেতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছান।

সহকারী প্রক্টর ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল বারী মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য।

এছাড়াও বক্তব্য রাখেন- সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসূফ আলী, ফিশারিজ বিভাগের প্রভাষক সুমিত কুমার পাল প্রমুখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর