দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্ধরে আটক হয়েছেন আলোচিত পিকে হালদারের নারী সহযোগী শুভ্রা রানী ঘোষকে। সোমবার (২২ মার্চ) দুপুরে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে আটক করে।
আটককৃত শুভ্রা ওয়াকামা লিমিটেডের পরিচালক। তিনি পিকে হালদারের অপকর্ম ও দুর্নীতির সহযোগী হিসেবে কাজ করতেন। আটকের পরে বিকেল পৌনে ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাস যোগে শুভ্রাকে দুদক কার্যালয়ে নেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে