করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে লকডাউন বা ছুটির বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়ে তথ্য অধিদফতর। এ ব্যাপারে কেউ মিথ্যা তথ্য প্রচার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
সোমবার (২২ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, লকডাউন বা ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে।
এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছে তথ্য অধিদফতর।
বার্তাবাজার/নব