মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর মতিঝিলের বক চত্বরে একটি বাণিজ্যিক ভবনের সাততলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, মতিঝিলের বক চত্বরে একটি বাণিজ্যিক ভবনের সাত তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর