বালিয়াকান্দিতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) ১১টায় উপজেলার বহরপুর বাজার ও বালিয়াকান্দি সরকারী কলেজ মাঠে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সহায়তায় অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল হাতে কলমে দেখানো হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ রায়সহ শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর