আশুলিয়ায় ৩ ওয়ার্ডে ১৯ লক্ষাধিক টাকার ইজিপিপি প্রকল্পের কাজ সম্পন্ন

ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নের ১, ৩ ও ৪ নং ওয়ার্ডে ২০২০-২১ ইং অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের টাকার মাটি দ্বারা রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সোমবার (২২ মার্চ) সরেজমিন ওয়ার্ডগুলো ঘুরে বিষয়টি জানা গেছে।

আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াপাড়া রোডের বেপারী পাড়া মসজিদ এর সামনে হতে বাবু পলান এর জমি মূখী রাস্তায় মাটি ভরাট কাজ ৫০ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে শেষ করে। এই কাজে মোট সরকারি বরাদ্দ আসে ৪ লক্ষ টাকা। ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলীর তত্বাবধানে প্রকল্পের কাজ শেষ হয়।

৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক মেম্বারের তত্বাবধানে আড়াগাঁও সিরাজুলের বাড়ীর সামনের রাস্তা হতে আঃ রহিম মোল্লার বাড়ী হয়ে আড়াগাঁও বঙ্গবন্ধু রোড পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। মোট ৭৯ জন শ্রমিক দ্বারা সম্পন্ন হওয়া এই কাজে সরকারি বরাদ্দ আসে মোট ৬ লক্ষ ৩২ হাজার টাকা।

৪নং ওয়ার্ডের বাসাইদ মনুর বাড়ী হতে বাইদ পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের কাজ ১১৫ জন হতদরিদ্র শ্রমিক ৪০ দিনে শেষ করে। ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হোসেন আলী মাষ্টারের তত্বাবধানে সম্পন্ন হওয়া প্রকল্পে মোট ৯ লক্ষ ২০ হাজার টাকা সরকারি বরাদ্দ আসে।

সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক জানান, সরকারি বিধি মেনেই ওয়ার্ডগুলোতে ইজিপিপির কাজ শেষ করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর