হিন্দুদের বসতবাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে পাবনায় মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হিন্দু পল্লীতে হামলা ভাঙচুরের প্রতিবাদে পাবনার চাটমোহরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
সোমবার(২২ মার্চ) সকাল ১১টায় চাটমোহর পৌর সদরের দোলাবেদিতলা মোড়ে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা হিন্দু পল্লীতে হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ তৈরীর দাবি জানান।
এ সময় বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সহ সভাপতি জয়দেব কুন্ডু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল সহ অনেকে।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি