পি কে হালদারের আরেক বান্ধবী শুভ্রারানী গ্রেপ্তার

গ্রেপ্তার করা হয়েছে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের আরেক বান্ধবী শুভ্রারানী ঘোষকে।

সোমবার (২২ মার্চ) রাজধানীর বিমানবন্দর থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, পি কে হালদারের দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগে তার বান্ধবী ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শুভ্রা রানী ঘোষকে গ্রেপ্তার করেছে দুদক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার তাকে গ্রেপ্তার করেন। এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে রোববার পি কে হালদারের সহযোগী ৩৩ জনের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমোদন দেয় দুদক। গত ১৩ জানুয়ারি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুদক।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর