হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হয়নি নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরের। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন তিনি।
তবে তা আর হচ্ছে না। আগামীকাল মঙ্গলবার (২৩ মার্চ) ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুইদল। এই ম্যাচেও টেলরকে পাচ্ছে না নিউজিল্যান্ড।
এর আগে চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে যান নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসন-টেলরকে ছাড়াই প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে স্বাগতিকরা।
কিউই বোলারদের দাপটে মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর ব্যাটসম্যানদের দারুণ নৈপুণ্যে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা।
বার্তাবাজার/নব