স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে অথবা বিপিএল খেলতে অনেকবার বাংলাদেশে এসেছেন রাসেল।
বিপিএলের সর্বশেষ আসরে রাজশাহী রয়্যালসকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান রাসেল। তিনিই একমাত্র বিদেশি অধিনায়ক যিনি বিপিএলের শিরোপা জিতেছেন।
এবার বাংলাদেশকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন রাসেল। পানীয় প্রতিষ্ঠান কোকা কোলার ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনের অংশ নিয়ে বিশ্বের অনেক তারকারা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে ভিডিওবার্তা দিয়েছেন।
এ তালিকায় যোগ দেন রাসেলও। নিজের ইন্সটাগ্রামে ভিডিওবার্তায় রাসেল বলেন, বিভিন্ন কারণে আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি। আমি সেখানের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা পছন্দ করি।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি সম্পর্কে আমি কোকা কোলার কাছ থেকে জানতে পেরেছি। আমি নিজেও এর অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো বাংলাদেশ।
বার্তাবাজার/নব