করোনায় মৃত্যু ২৭ লাখ ২৭ হাজার ছাড়াল, শনাক্ত ১২ কোটি ৩৮ লাখের বেশি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৪৬৩ জন।

সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২১ হাজার ৭৬৫ জন ও মারা গেছেন ৫ লাখ ৫৫ হাজার ৩১৪ জন।

দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৯৪ হাজার ১১৫ জনের ও আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ২৩৩ জন।

ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৩ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৭১৯ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৬৯০ জন ও সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ১০৫ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর