যশোর সদর উপজেলর ইছালী ইউনিয়নের ইনায়েতপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাকিব (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহত রাকিবুল ইসলাম নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহত রাকিবুল ইসলাম ইনায়েতপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নমব শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজনরা বার্তা বাজারকে সাক্ষৎকারে বলেন, গ্রামে অধিপত্ত বিস্তার করারে কেন্দ্র করে রাকিবুলের সাথে তার বন্ধু সোহানের বেশকিছুদিন ধরে রেশারেশি ছিলো।
গতকাল রোবাবার(২১ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে রাকিবুল বাড়ির সামনে বসে মোবাইলে গেইম খেলছিলো। এমন সময় সোহান তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে রাক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন বার্তা বাজারকে বলেন, রাকিবুলের পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি