বিসিবির ইতিহাসে সেরা সভাপতি হওয়া নিয়ে মন্তব্য করার পর সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বোর্ড মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২০ মার্চ) রাতে ক্রিকেট বিষয়ক একটি গণমাধ্যমকে দেওয়ার বক্তব্যের পর রোববার (২১ মার্চ) রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বোর্ড কর্মকর্তারা এক জরুরি মিটিংয়ে বসেন।
তাদের সভা শেষে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘পরবর্তী বোর্ড মিটিংয়ে সাকিবের মন্তব্যের বিরুদ্ধে বোর্ড সিদ্ধান্ত নিবে।’
এসময় বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় বলেন, জাতীয় দলের ক্রিকেটার হয়ে বোর্ডের বিরুদ্ধে কথা বলতে পারেন না সাকিব। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভার পর।
সাকিবের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে সেই সিদ্ধান্ত আসবে বোর্ড সভা থেকে। দুর্জয়ের মতে, আমরা শুধু বোর্ড পরিচালকই নয়, আামরা সাবেক অধিনায়কও ছিলাম। তাই অন্তত সেই সম্মানটুকু তার করা উচিত।
বার্তাবাজার/এসজে