বগুড়ায় বসতভিটা ও ভুমি দখলসহ এলাকাবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মার্চ) বিকালে শহরের সেউজগাড়ি কারমাইকেল রোডস্থ জামতলা এলাকায় সেউজগাড়ি তালুকদারপাড়া সচেতন এলাকাবসীর উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন মাহবুব হাসান আরজু, গোলজার হোসেন খোকন, রাকিবুল হাসান শান্ত, আস্তারি জাহান মিনা, রেজভি বেগম, মো. দুলাল, শাহীনুর বেগম, কেয়া, রাখি, রানি প্রমুখ।
বক্তারা বলেন,সেউজগাড়ি তালুকদার পাড়া এলাকার আসমা হাসান রিনা ও তার তথাকথিত দ্বিতীয় স্বামী মুক্তিযোদ্ধা জাকারিয়া হোসেন মুক্তিযোদ্ধা পরিচয়ের অপব্যবহার করে এলাকায় ভুমি দখল সহ মিথ্যা মালার ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। এতে করে উক্ত এলাকার সাধারন মানুষ বিক্ষুব্ধ ও শঙ্কিত।
তারা তাদের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্মসুচি থেকে দাবি জানানো হয়।
খালিদ হাসান/বার্তাবাজার/এসজে