ঝিনাইদহে নারীর রহস্যজনক মৃত্যু

ঝিনাইদহে পারুলা বেগম (২৭) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পারুলা বেগম সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও একই এলাকার বানিয়াবহু গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। একাধিকবার শালিশি বৈঠকের মাধ্যমে তাদের মধ্যকার বিবাদ মীমাংসার চেষ্টা করা হয় হয়।

স্থানীয়রা আরও জানান, রোববার ভোরে বানিয়াবহু বাজারের পাশের একটি মেহগনি গাছে বোরকা পরিহিত নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর পর স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করা হয়।

গৃহবধুর ভাই ফারুক হোসেন বলেন, প্রায় ৪ বছর আগে আমার বোন পারুলার সাথে ওহিদুলের বিয়ে হয়। আমরা এই সংসার টিকানোর জন্য প্রায় ৩ লাখ টাকা ব্যয় করেছি। তারপরও আজ আমার বোনের এই অবস্থা।

সঠিক বিচারের দাবি জানান তিনি। তবে ঘটনার পর থেকে ওহিদুল গা ঢাকা দিয়েছে। এ ঘটনা জানার পর ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি বলেন, ঘটনাটি ফাঁকা জায়গার, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে এই মৃত্যুর প্রকৃত কারণ।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর