নেত্রকোনার দুর্গাপুরে গলায় গামছা পেঁচিয়ে খাইরুল (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছেন। রোববার (২১ মার্চ) বিকেলে উপেজলার দুর্গাপুর ইউনিয়নের ফারংপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খাইরুল একই এলাকার সোলেমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবাই যখন কাজে ব্যস্ত তখন খাইরুল সবার অগোচরে বিকেলের কেনো এক সময়ে রান্না ঘরে গিয়ে ঘরের আঁড়ার সাথে গামছা বেঁধে আত্মহত্যা করে। সন্ধ্যায় খাইরুলের বড় বোন রাজিয়া গরু আনার জন্য ঘর থেকে বের হলে দেখতে পায় রান্না ঘরে খাইরুল মাটিতে পড়ে আছে।
তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে মৃত্যু হয় শিশুটির। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এসজে