বিএনপি আর রাতের ভোটের নির্বাচনে অংশ নিবেনা: বুলু
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘এ সরকার ভোটের আগের রাতে ভোট সম্পন্ন করে। এ পদ্ধতিতে বিএনপি আর নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপি সেই দিন নির্বাচনে যাবে যে দিন গণতন্ত্র পূনঃরুদ্ধার হবে। জনগণের ভোটের অধিকার আদায় করতে পারবো।’
তিনি (২১ মার্চ) রবিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রায়াত কে এম ওবায়দুর রহমানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরন সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় ওবায়েদ কন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, গত ১৪ বছর যাবৎ আমার বাবা আমাদের মাঝে নেই। আপনারা আছেন বলে আমার বাবার অভাব আমি বুঝতে পারি নাই। আজকের স্মরণ সভায় আপনাদের উপস্থিতি প্রমাণ করে নগরকান্দা-সালথার মানুষ ঐক্যবদ্ধ। নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দীন হেলালসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে