কুড়িগ্রামে কাভ্যাড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় রাইজিং ট্যান্সপোর্ট নামের একটি কাভ্যাড ভ্যানের ধাক্কায় একজন রাজমিস্ত্রী শ্রমিক নিহত হয়েছেন । নিহত ঐ শ্রমিকের নাম আয়নাল হোসেন (৩০) । তিনি সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত শরমত আলীর ৩য় ছেলে ।

রবিবার(২১ মার্চ) রাত ১০টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কের পাটেশ্বরী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে । নিহত আয়নাল ১ বছরের এক কন্যার জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী রাইজিং ট্যান্সপোর্ট নামের একটি কাভ্যাড ভ্যান পাটেশ্বরী বাজার এলাকায় আসলে নিহত আয়নাল রাস্তা পার হবার সময় চলন্ত গাড়িটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে ।স্থানীয়রা গাড়িটি আটক করলে গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায় ।গাড়িটির রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ন-১৭৪২৭৩ ।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফির্সাস ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,”ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,বিস্তারিত পরে জানানো হবে।”

সুজন মোহন্ত/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর