এক উপজেলাতেই আ’লীগের ৫ ইউপি চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী!
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ভোলার চরফ্যাসন উপজেলায় পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচন। আওয়ামী লীগের পাঁচজন চেয়ারম্যান
প্রার্থী দলীয় মনোনয়ন নৌকা পেয়েছেন। বিএনপি এসব ইউনিয়নে কোন প্রার্থী দেয়নি। তবে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের
হাতপাখা প্রতীকে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
এদিকে ১৯ মার্চ যাচাই-বাছাইয়ে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মধ্যে তিনজনের মনোনয়পত্র বাতিল করা হয়েছে। বাকি দুইজন প্রার্থী ২১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ফলে চরফ্যাসন উপজেলায় আওয়ামী লীগের পাঁচজন চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বলে রোববার (২১ মার্চ) উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান।
বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন-চরমাদ্রাজ ইউনিয়নের আবদুল হাই, জাহানপুর ইউনিয়নে নাজিম উদ্দিন, এওয়াজপুর ইউনিয়নে
মাহাবুবুর আলম খোকন, হাজারীগঞ্জ ইউনিয়নের মোঃ সেলিম হাওলাদার ও চরকলমী ইউনিয়নের মোঃ কাউছার আহাম্মেদ মাষ্টার।
আরিফ হোসেন/বার্তাবাজার/এসজে