একদিনে আরও ৮০ হাজার লোক করোনা টিকা নিলেন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮০ হাজার ২২২ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ১১ জন এবং মহিলা ৩৬ হাজার ২১১ জন।

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক হ্যান্ডআউটে এই তথ্য জানা যায়।

এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে পুরুষ ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন এবং মহিলা ১৮ লাখ ৪৪৭ জন।

উল্লেখ্য, ২১ মার্চ বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর