হাসপাতালে রোগীর ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলছে ওষুধ কোম্পানির লোকজন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সদর হাসপাতালে চিকিৎসকদের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বের হতে না হতেই প্রায় প্রতিনিয়তই ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিটিভরা ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি করে। রোগীর হাত থেকেই প্রেসক্রিপশন নিয়ে স্মার্টফোনে তুলে ছবি। একজনে ছবি তুলতে না,তুলতে আরেকজন টানাটানির করে।

এভাবে ব্যবস্থাপত্র ছিড়েও ফেলেছে এমটি অভিযোগ ভোক্তভোগী রোগীর স্বজনদের। এতে করে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিটিভদের দৌরাত্বে অতিষ্ঠ হয়ে পড়েছে রোগী ও রোগীর স্বজনরা। এই দৃশ্যটি তেঁতুলিয়ার ৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে।

তেঁতুলিয়া উপজেলায় প্রায় দেড় লাখ জনগোষ্ঠির বসবাস। দেড় লাখ জনগোষ্ঠির একমাত্র চিকিৎসা কেন্দ্র ৫০ শয্যা বিশিষ্ঠ সদর হাসপাতাল। এ হাসপাতালে ডাক্তারকে রোগী দেখাতে গেলেই নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। ডাক্তারের চেম্বার থেকে বের হতে না হতেই এক দল ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিটিভ এসে ঘিরে ধরে রোগী ও রোগী স্বজনদের। ডাক্তার দেখানো রোগীর ব্যবস্থাপত্র নিয়ে প্রতিনিয়ত টানাটানি করে।

সরেজমিনে দেখা যায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাইভেট ক্লিনিক ও ওষুধের দোকান গুলোতে ডাক্তারদের চেম্বারের বাইরেও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দাড়িয়ে থাকে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন রোগীরা। ওষুধের দোকানগুলোতে একই অবস্থা চোখে পড়ে। অনেক সময় ডাক্তারের চেম্বারে বসে গল্পগুজব করার সময় রোগীরা দাঁড়িয়ে থাকে।

একটি গোপন সূত্রে জানা যায়, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসদের দামি দামি উপহার দিয়ে থাকেন। এসব দামি উপহারে বদলৌতে চিকিৎসককে বাধ্য করা হচ্ছে তাদের কোম্পানির ওষুধের নাম লিখতে। ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভদের দামি উপহারের কারনে নিম্নমানের ওষুধ চিকিৎসকরা লিখে দিচ্ছেন কিনা এমনটি আশষ্কা করছেন সচেতন ও বিজ্ঞমহল।

সম্প্রতি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোছা: আয়েশা খাতুন, মর্জিনা খাতুন, স্বপ্না আক্তারসহ বেশ কয়েকজন ভুক্তভোগী রোগী বলেন, ডাক্তারের চেম্বার থেকে বের হতে না হতেই কিছু লোক ব্যবস্থাপত্র দেখতে চায়, তা দেখাতে আগ্রাহী না হয়ে চলে যেতে চাইলে জোর করে সামনে দাঁড়িয়ে প্রেসক্রিপশন টেনে ছবি তুলতে গিয়ে ছিড়ে ফেলে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল কাশেম বলেন,বার বার নিষেধ করা হয়েছে এবং তদারকিও করা হচ্ছে। এখন থেকে আমরা কঠোর থেকে কঠোরতম হব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর