শরণখোলায় অর্ন্তজাতিক বন দিবস পালিত

বাগেরহাটের শরণখোলায় অর্ন্তজাতিক বন দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১ টায় শরণখোলা রেঞ্জর বন বিভাগ ও সহব্যবস্থাপনা কমিটির ( সিএমসি) আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালি বাজারে র‌্যালীটি প্রদক্ষিন করে স্থানীয় প্রদীপন সাইক্লোন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা পিপলস ফোরামের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পূর্ব সুন্দরবন বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান, বগী ষ্টেশন কর্মকর্তা আরেফিন সিদ্দিকী, শরণখোলা ডলফিন সংরক্ষন কমিটির সভাপতি আবুল আসলাম তুহিন প্রমুখ।

বাবুল দাস/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর