‘দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদরা দেশের প্রান্তিক পর্যায়ে মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’
‘দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদরা দেশের প্রান্তিক পর্যায়ে মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বহির্বিশ্বের সুনামের সাথে কাজ করছে, নিশ্চয়ই এটি দেশের জন্য সম্মানের। স্বপ্নের সোনার বাংলা গড়তে এই চিকিৎসা প্রযুক্তিবিদদের ভূমিকাও কোন অংশে কম নয়। সবসময় আপনাদের পাশে আছি।’
দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদদের পেশাজীবি জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমএম নিয়াজউদ্দিন এসব কথা বলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিডিএইচএস কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ডাঃ আতিকুর রহমান ভূঁইয়া ও বিডিএইচএস কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম-মহাসচিব দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ মুহাম্মদ আব্দুর রহিম।
বিডিএইচএস গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ ইমরান হাসান রাজনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সভাপতি দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ সাদিকুর রহমান।
এতে দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শরিফ খান, আইন সম্পাদক মোঃ আব্দুল হান্নান, গাজীপুর জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, গাজীপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা সুলতানা লিখা ও গাজীপুর জেলা শাখার স্বাস্থ্য সম্পাদক তহমিনা জান্নাত শাখি সহ প্রমুখ
বার্তা বাজার/এস.আর