শাল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কুবিতে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লায় সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িত সকলের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করে তারা।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মী মোহন চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, শাখা ছত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করে বলেন, সাম্প্রদায়িক এ সমস্ত ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে কারণ এগুলোর বিচার হচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনা নৎসাত করার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে।
এছাড়াও বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে বিভিন্ন অপকর্ম ঘটানো হচ্ছে। এসবের বিচার না হওয়া সেটি অত্যন্ত বাজে অনুশীলন। কারণ বিচারহীনতার কারণে একই ঘটনার পুনরাবৃত্তির হচ্ছে।
সাজ্জাদ বাসার/বার্তা বাজার/শাহরিয়া