করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করার আহ্বান
দেশে করোনা (কোভিড-১৯) সংকট প্রায় একবছর। শুরু থেকে শেষ পর্যন্ত যারা সংকটময় মুহূর্তে সকলের সেবা দিতে এগিয়ে ছিলেন, তাদের মধ্যে পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।
সেই ধারাবাহিকতায় আজ সকাল ১০ ঘটিকায় ডিএমপি উত্তরা বিভাগের উদ্যোগে ডিএমপি কমিশনার ও আইজি মহোদয়ের নির্দেশে বিমানবন্দর রেল পার্কিং এ জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ।
এসময় উত্তরা পুলিশ বিভাগের সকল উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরণ শেষ পুলিশের উত্তরা জোনের ডিসি মোঃ শহীদুল্লাহ বলেন-মানবিক সেবায় পুলিশ বাহিনীকে এগিয়ে আসতে হবে। দেশের যেকোন দূর্যোগ মোকাবিলায় পুলিশ বাহিনীকে সুনামের সহিত কাজ করতে হবে।
বার্তাবাজার/পি