উখিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

কক্সবাজারের উখিয়া রাজাপালং দক্ষিণ হরিনমারা এলাকায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।

নিহতের নাম আনোয়ারা বেগম (৪০)। সে উখিয়া রাজাপালং হরিনমারা গ্রামের আলী আহমদের স্ত্রী।

রবিবার (২১মার্চ) দুপুর দেড় টার দিকে নিজ বাড়িতে এঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি লোকজনের চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আনোয়ারা বেগমকে পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজও একই ভাবে জগড়া হয়েছে এক পর্যায়ে স্বামীর লঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।

উখিয়া উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রহমত উল্লাহ আনোয়ারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর